বুধবার, ২৯ Jul ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

এআই হবে ত্রয়োদশ নির্বাচনের বড় চ্যালেঞ্জ: খুলনায় সিইসি

নিজস্ব প্রতিবেদক, খুলনাখুলনা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার ভাষায়, “এআই এখন আধুনিক হুমকি, যা কখনও কখনও অস্ত্রের চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে।”

শনিবার (২৬ জুলাই) খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি জানান, নির্বাচনকে প্রযুক্তিনির্ভর কোনো হস্তক্ষেপ থেকে রক্ষা করতে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

সিইসি বলেন,

“আমরা চাই একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। এ লক্ষ্যে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় রাখা হবে।”

তিনি আরও জানান, নির্বাচন ঘিরে কোনো ধরনের অস্বচ্ছতা সহ্য করা হবে না।

“রাতের আঁধারে নয়, দিনের আলোতেই নির্বাচনী কার্যক্রম হবে—যাতে সাধারণ মানুষের আস্থা বাড়ে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়।”

এম এম নাসির উদ্দিন বলেন,

“আমরা যদি জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে না পারি, তাহলে দেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে। এটি শুধু নির্বাচন নয়—গণতন্ত্রের ভবিষ্যতের প্রশ্ন।”

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা নির্বাচন কমিশনের দিকনির্দেশনা গ্রহণ করেন এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com