সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

বাগেরহাট প্রতিনিধি:

ক্ষেতের বোরো ধান কেটে নষ্ট করছে ইঁদুর। তাই কষ্টের ফসল রক্ষায় কৃষক  লোহার গুনায় বিদ্যুৎ সংযোগ দিয়ে পেতে ছিলেন ইঁদুর নিধনের ফাঁদ। অবশেষে নিজের পাতা সেই ফাঁদেই প্রাণ হারিছেন মো. আলম শেখ (৫৫) নামের এক কৃষক। এই ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ মার্চ) সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামে। নিহত আলম শেখ ওই গ্রামের মফিজুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিজের এক বিঘা জমিতে মাছের ঘেরে সাথী ফসল হিসেবে বোরো ধানের চাষ করেছেন আলম শেখ। মাছের ঘেরের পানি শুকিয়ে যাওয়ায় বেড়ে যায় ইঁদুরের উৎপাত। কোনো উপায় না পেয়ে ইঁদুর মারার জন্য ধান ক্ষেতের চারপাশে লোহার গুনা টাঙিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্ত্রীকে সাথে নিয়েই ক্ষেতে গিয়েছিলেন আলম শেখ। ক্ষেতের পাশ থেকে হাটার সময় হঠাৎ পা পিছলে বৈদ্যুতিক গুনার ওপর পড়ে ছটফট করতে থাকেন। এসময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের আগেই মারা যান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে পড়ে কৃষকের মৃত্যুর খবর শুনেছি। বৈদ্যুতিক ফাঁদ অত্যন্ত বিপদজনক। ইঁদুর মারতে বিদ্যুতের অপব্যবহার না করার জন্য বহুবার কৃষকদের সতর্ক করা হয়েছে । তবুও কেউ কেউ করছে। এব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে আরো জোরালো সতর্ক ভূমিকা পালন করা হবে।

শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, খবর পেয়ে কৃষকের বাড়িতে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com