রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

জীবিত স্বামী ব্যক্তিকে-মৃত্যু দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের নামে মিথ্যা মামলা,কারাগারে বাদি-কুলসুম বেগম

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

জীবিত স্বামী আল আমিনকে মৃত দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন স্ত্রী কুলসুম বেগম। তদন্তে সন্দেহ হলে আটকের পর আদালতে হাজির করা হয় স্ত্রীকে।

পরে স্বেচ্ছায় দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, স্বামী জীবিত। পরে তাকে কারাগারে পাঠায় আদালত। এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে তাকে আটক করা হয়। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর রকিবুল হোসেন কুলসুম বেগমকে আদালতে হাজির করেন।

তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল মামুন জবানবন্দি রেকর্ড করে কুলসুমকে কারাগারে পাঠান।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার ডিজিস্ট আল-আমিন মিয়া গত পাঁচ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এজাহারনামীয় আসামিদের গুলিতে আহত হয়ে মারা যান, এমন মিথ্যা তথ্য দিয়ে কুলসুম আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটি আশুলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। তদন্তকালে জানা যায়, ডিজিস্ট আল-আমিন জীবিত আছেন।

গত ২৪ অক্টোবর কুলসুম বেগম তার জীবিত স্বামী আল আমিনকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করে মামলা করেন। পরে এটি আট নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়।

এসব তথ্য সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের দক্ষিণ সুরমা থানা থেকে আল আমিনকে জীবিত উদ্ধার করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত পাঁচ আগস্ট আশুলিয়ায় নিহত একজনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। সেই লাশ নিজের স্বামীর দাবি করে মামলা করেন কুলসুম।

পরে ১৩ নভেম্বর আল-আমিন সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে নিজের জীবিত থাকার বিষয়টি পুলিশকে জানান। এরপর থেকে কুলসুমের খোঁজ শুরু কের আইনশৃঙ্খলা বাহিনী।

তবে কুলসুম কেন এই মিথ্যা মামলাটি করেছিলেন তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com