রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রোহিঙ্গা ক্যাম্পে বিনামূল্যে চোখের চিকিৎসা, সবার মুখে হাসি

অনলাইন ডেস্ক:
কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে সারাদিনব্যাপী বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সেবাগ্রহীতাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় ওষুধপত্র। এছাড়া চশমা দেওয়ার সেবাসহ যাদের চোখের ছানি ও মাংস বৃদ্ধির সমস্যা রয়েছে তাদেরকে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার সকাল থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা এবং সেন্ড অ্যা লিটল হোপ, ইউকে এর সহযোগিতায় এই চিকিৎসা সেবা দেয়া হয়।

এতে ১৬০ জন রোহিঙ্গাকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা সেবা পেয়ে হাসি ফুটেছে তাঁদের মুখে। সেবা নিতে আসা মানুষজনের মধ্যে ষাটোর্ধ রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

গত ১৭ অক্টোবর ফেনীর চক্ষু ক্যাম্পে প্রায় ৩৫০ জনের অধিক বৃদ্ধ মা-বাবা সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু বিশেষজ্ঞ দ্বারা প্রাথমিক চোখের  চিকিৎসা, চশমা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। এই চক্ষু ক্যাম্পে প্রায় ৮০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি (ক্যাটারেক্ট) ও নেত্রনালী অপারেশন করে দেয়া হচ্ছে।

প্রতি শুক্রবার ফেনী চক্ষু হাসপাতালে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চক্ষু ক্যাম্পের নির্বাচিত রোগীদের ছানি অপারেশন চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com