রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

ভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা ২০২০ সালের ৪ ডিসেম্বর থেকে দফায় দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেন:

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

ভাসানচরের পথে আরও ৫ শতাধিক রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে ৫ শতাধিক রোহিঙ্গা। এর আগে সোমবার দুপুর থেকে এসব রোহিঙ্গাদের উখিয়া কলেজ মাঠ প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

গতকাল রাত ১১টার দিকে উখিয়া থেকে রোহিঙ্গাদের চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

অন্যান্য সময়ের চেয়ে এবার ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ-এপিবিএন-সেনাবাহিনীর সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা বলয় ছিল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে নৌবাহিনীর জাহাজে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন। তিনি বলেন, সোমবার বিকাল থেকে স্বেচ্ছায় ভাসানোর যেতে ইচ্ছুক রোহিঙ্গারা উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আসতে শুরু করে।

সেখানে আসা রোহিঙ্গাদের ইতিমধ্যে নিবন্ধন কাজ শেষ করেন শরণার্থী কমিশনার কার্যালয়সহ সংশ্লিষ্টরা।তিনি আরও বলেন, এবার ২৪ তম দফায় ভাসানোরে যেতে ইচ্ছুক রোহিঙ্গার সংখ্যা অন্তত ৫ থেকে ৬ শত জন হতে পারে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩ তম ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছে।

এর আগে ২২ দফায় মোট ৩২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। বিগত ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com