বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে- নাজমুল হাসান

এইচ এম জুয়েল রানা (যশোর)প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুরে মানবিক সমাজ বিনির্মাণে পৌর স্বেচ্ছাসেবকদলের পথসভা ও লিফলেট বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে মণিরামপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল হোসেন রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করে আসছে। অবশ্যই তাদের নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেশ সংস্কার করা উচিত। এই সময়টুকু দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধরে কাজ চালিয়ে যেতে হবে।

ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, তারা বিএনপি ও বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। তাদের সকল ষড়যন্ত্র দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রুখে দিতে হবে। যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান তার নেতাকর্মীদের নিয়ে পৌর শহরের মানুষের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com