সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বিএনপি নেতার উপস্থিতিতে তিনটি সরকারি পুকুরের মাছ লুট কর্ণফুলী বিএনপি নেতা বহিষ্কার

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কর্ণফুলী উপজেলায় সরকারি তিনটি পুকুর থেকে মাছ লুটের অভিযোগে মো. জসিম উদ্দিন জুয়েল নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

তিনি উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে জসিম উদ্দিন জুয়েলকে বহিষ্কার করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে চরলক্ষ্যা ইউনিয়নে পাশাপাশি অবস্থিত তিনটি পুকুরে জাল ফেলে মাছ ধরা শুরু করেন ১০-১৫ ব্যক্তি।

কিছু মাছ তারা নিয়ে গেছেন। আরও কিছু মাছ ধরার সময় পুলিশ ঘটনাস্থলে এসে জাল জব্দ করে। মাছ লুটের সময় বিএনপি নেতা জসিম উদ্দিনের উপস্থিত থাকার বিষয়টি একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, মামলায় আসামি করা না হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে জসিমকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. জসিম উদ্দিন জুয়েল বলেন, ‘মাছ চুরি বা লুটের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক। যা দলীয় তদন্তে প্রমাণিত হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com