সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার করতে বৈষম্যবিরোধী ছাত্রদের সিএমপি কমিশনারসহ তিন ওসিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

আজ শনিবার বিকেলে নগরীর জামালখানে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।এ সময় মিছিলকারীদের গ্রেপ্তারে চট্টগ্রামের পুলিশ কমিশনারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

অন্যথায় তিন থানার ওসিসহ পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও জানানো হয়।বিক্ষোভ কর্মসূচিতে কয়েক শ আন্দোলনকারী অংশ নেন। এতে নেতৃত্ব দেন সমন্বয়ক রাসেল মাহমুদ ও তালাত মাহমুদ রাফি। এসময় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে সরকারের আদেশ বাস্তবায়ন করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

পরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর জামালখান মোড়, আসকারদীঘিপাড় ও ওয়াসা মোড় অতিক্রম করে দামপাড়ায় অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ের সামনে গিয়ে থামে। এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে আড়াই মাস পর চট্টগ্রামে হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মিছিলের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে লেখা হয়, ‘চট্টগ্রামে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ।

অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।’এ নিয়ে আজ চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের মতবিনিময় সভায় আলোচনা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় বিষয়টি তুলে ধরেছিলেন। পুলিশ জানিয়েছে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শ্রম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com