সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

চান্দগাঁও থানার অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারকে নৃশংসভাবে হত্যাকাণ্ড

প্রেস রিলিজ:

চান্দগাঁও থানার অভিযানে ব্যাটারিচালিত অটোরিকশা ড্রাইভারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেফতার আরও দুইজন; লুণ্ঠিত অটোরিকশা উদ্ধার।

গত ৩০/০৮/২৪ খ্রি. ভোর ০৫:০০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও বণিকপাড়া বশির আহমদের দোকানের সামনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি অটোরিকশা চালক অঞ্জন ধর (৪০)-কে মারধর করে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। এরই প্রেক্ষিতে অঞ্জন ধরের স্ত্রী চান্দগাঁও থনায় এজাহার দায়ের করলে মামলা রুজু হয়।

মামলা রুজু হওয়ার পর চান্দগাঁও থানা পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্তপূর্বক অভিযান পরিচালনা করে  গত ০২/০৯/২৪ খ্রি. হত্যাকাণ্ডে জড়িত আসামি ১) রাজু আহম্মেদ রাজন (৩১) ও ২) মোঃ আরিফ (২৮)-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতের আদেশে ০৩ দিনের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলে তাদের নিকট গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরই প্রেক্ষিতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব ফয়সাল আহম্মেদ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ জাহাঙ্গীরের দিক-নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (পাঁলচলাইশ জোন) জনাব মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ছবেদ আলী, এসআই (নি.) মোঃ মোমিনুল হাসান, এসআই (নি.) মুহাম্মদ আলম খাঁন, এসআই মোঃ আমির হোসেন, এসআই রফিকুল ইসলাম ও এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ টানা ৪৮ ঘন্টা অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি ১। মোহাম্মদ রাসেল (৩০) ও ২। রবি আলম (৩৯)-কে গতকাল ১৬/১০/২৪ খ্রি. চট্টগ্রাম বাঁশখালী থানাধীন চাপাছড়ি এলাকা থেকে গ্রেফতার করেন এবং আসামিদ্বয়ের দেওয়া তথ্য মোতাবেক বায়েজীদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগর মীর আহম্মদ প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশে আমেনা বেগমের রিকশার গ্যারেজ থেকে আসামি মোহাম্মদ রাসেল কর্তৃক শনাক্তকৃত লুণ্ঠিত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com