সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট কম্পোনেন্ট ৩ এর আওতায় পাইকগাছায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট- ৩ সুনীল অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য সহ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজিত

ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন মা ইলিশ রক্ষা কার্যক্রমের উপর দিকনির্দেশনা মূলক এবং স্বাগত বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

এসডিএফ অফিসার মোঃ নাসিম আহম্মেদ আনসারী’র সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন বানু, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার , নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ শরীফ আল মামুন,মেরিন ফিশারিজ অফিসার মোঃ কাওছার হোসেন আকন, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল বক্তৃতা করেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এটি বাস্তবায়ন করেন, মৎস্য অধিদপ্তর। সহ বাস্তবায়ন কারী সংস্থা: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)।

সভায় বক্তাদের বক্তব্যে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলে দরিদ্র ও অতিদরিদ্র মৎস্যজীবীদের মৎস্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ ও মাছ ধরার উপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে টেকসই জীবন উন্নয়ন ও ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com