রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার পলাতক আসামি জমজম ২ ভাই তোহা ও জোহা গ্রেফতার

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁর ধামইরহাটে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি তোহা এবং জোহা (২৪) নামের আপন দুই জমজ ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গত সোমবার রাতে উপজেলার জগদ্দল পূর্ব পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটক আসামিরা পাশ্ববর্তী জয়পুরহাট জেলার হরিপুর নামক এলাকার আব্দুর রশিদের ছেলে। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- গত আগষ্ট মাসের ১৪ তারিখে জমির আইল এর উপরে তাল গাছ রোপণ করেন হরিপুর এলাকার সুলতান আহমেদ নামের এক ব্যক্তি।

তার জেরে আসামি তোহা এবং জোহা সুলতান আহমেদকে মাথায় রড দিয়ে আঘাত করে।

পরবর্তীতে ১৮ তারিখে আহত অবস্থায় সুলতান আহম্মেদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. পরী বানু বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে র‌্যব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আসামী তোহা ও জোহাকে ধামইরহাট উপজেলার জগদ্দল এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com