মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

মরজাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হলেন আরমান মোল্লা 

নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ আরিফুজ্জামান আরমান মোল্লা। তিনি ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এসময় পরিষদের সকল সদস্য, সচিব ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
৬ অক্টোবর (রোববার) দুপুরে পরিষদের সন্মেলন কক্ষে এক জরুরি সভায় সকল সদস্যদের সম্মতি ও কণ্ঠ ভোটের মাধ্যমে এ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
আরিফুজ্জামান আরমান মোল্লা স্থানীয় যুবদল নেতা। তিনি চরমরজাল গ্রামের মোঃ হেলাল উদ্দিনের ছেলে।
উচ্চ মাধ্যমিক শেষ করে অল্পবয়সেই মানব সেবা ও রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। রাজনীতির পাশাপাশি রয়েছে তার ফারজানা এন্টারপ্রাইজ, ফারজানা সুপার শপ ও সবুজ ছায়া কফি হাউজ নামক একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
তারুণ্যের আলো যুব সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি, ফি সাবিলিল্লাহ মানব কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা ও রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে সততার সাথে দায়িত্ব পালন করছেন।
এসব সামাজিক সংগঠন ও ব্যক্তিগতভাবে মহামারী করোনা সহ সকল দূর্যোগে দুস্থ অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। ইতিমধ্যে ইউনিয়নের আপামর জনসাধারন মানুষের কাছে অতি পরিচিত মুখ হিসাবে পরিচিতি লাভ করেন তিনি।
অভিব্যক্ত জানাতে গিয়ে আরিফুজ্জামান প্রতিনিধিকে বলেন, সকল প্রশংসা মহান আল্লাহ তা’য়ালার! যে সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এবং পরিষদের সকল সদস্যদের সমর্থনে মরজাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে মনোনীত হতে পেরেছি তাদের সকলের প্রতি রইলো অশেষ কৃতজ্ঞতা।
প্রিয় মরজাল ইউনিয়ন বাসী, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার উপর অর্পিত গুরুদায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে প্রতিপালন করতে পারি এবং আগামীদিনে মরজাল ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে যেন উন্নয়নের সুফল পৌঁছে দিতে পারি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com