রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

মোঃ সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে (৫৬) যৌথ বাহিনী গ্রেফতার করেছে। গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার পৌরসভার গর্ন্ধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। যৌথবাহিনী গ্রেফতারকৃত হাফিজুর রহমান পিন্টুকে রূপগঞ্জ থানা সোপর্দ করেছে।

পুলিশ জানায়, তারাবো পৌরসভার নোয়াগাঁও এলাকার নির্মাণাধীন আন্নি টেক্সটাইল মিলের মালিক আলি আহম্মদের কাছে হাফিজুর রহমান পিন্টুসহ তার সহযোগিরা বিশ লাখ টাকা চাঁদা দাবি করে ।

দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ১৪/১৫ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে টেক্সটাইল মিলে হামলা চালিয়ে ভাংচুর করে।

হামলাকারীরা মিল মালিক আলী আহম্মদকে বেদম প্রহার করে। এ ঘটনায় মিলের ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়। একপর্যায়ে আলী আহম্মদের ডাকচিৎকারে মিলের প্রহরী ও আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ ঘটনায় আলী আহম্মদ বাদী হয়ে হাফিজুর রহমান পিন্টু (৫৬), গর্ন্ধবপুর গ্রামের বাসিন্দা আদনান শামীম (২৫), ছলিম মিয়া (৪৮), আলম হোসেন (৩৮), সুমন মিয়াকে (৩২) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত হাফিজুর রহমান পিন্টুকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com