রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁর সরস্বতীপুর কদমতলী গ্রাম্য ডাক্তার সুমনের অপারেশনে রোগীর মৃত্যু

 উজ্জ্বল কুমার সরকার:

নওগাঁর মহাদেবপুরে গ্রাম্য ডাক্তারের অপারেশনে সায়ের আলী (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সায়ের আলী উপজেলার চেরাগপুর ইউপির বাগধানা (ঘোলাগাড়ী) গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান, বাগধানা গ্রামের মৃত কসোর আলীর ছেলে সায়ের আলী কোমরে ফোঁড়া নিয়ে ২ অক্টোবর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হন।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে ওইদিনই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। রোগীর স্বজনরা তাকে নওগাঁ থেকে বাড়ি নিয়ে এসে বিষয়টি তাদের পারিবারিক চিকিৎসক সরস্বতীপুর কদমতলী মোড়ের মা চিকিৎসালয়ের গ্রাম্য ডাক্তার সুমন কুমার মণ্ডলকে জানান।তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে না জানিয়ে ওইদিনই সায়ের আলীর কোমরে অপারেশন করেন।

এরপর কয়েকদিন ধরে প্রতিদিন ড্রেসিংসহ চিকিৎসাসেবা চালিয়ে যান। পরে অপারেশনের ক্ষত স্থানের মাংস পচে খুলে পড়তে থাকলে অবস্থা বেগতিক দেখে শনিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

তাৎক্ষণিকভাবে রোগীর পরিবারের লোকজন তাকে সেখানে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের ছেলে ফরিদ বলেন, আমরা গরিব মানুষ। পেটের দায়ে ঢাকা শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। তাই ডাক্তার সুমন কুমারের আশ্বাসে প্রথমে বাবাকে রাজশাহীতে নেইনি। সুমন কুমারই বাবাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সুমন কুমার মণ্ডলের মোবাইলে ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় পাওয়ার পরই তিনি ফোন কেটে দেন। এরপর বারবার তাকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, কোনো গ্রাম্য ডাক্তার রেফার্ড করা রোগীর চিকিৎসা করতে পারেন না। এ রকম জটিল অপারেশন করে তিনি নিঃসন্দেহে অন্যায় করেছেন।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com