বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

মাগুরায় গণ অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলা গণ অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মো: বরকত আলী।

সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মো: মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মো: শাকিল জামান।

এছাড়াও দপ্তর সম্পাদক হিসাবে বি.এম ফররুখ আহমদ, অর্থ সম্পাদক হিসাবে মো: মুরাদ হোসেন এবং প্রচার সম্পাদক হিসাবে মো: মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

১৩ই অক্টোবর  রবিবার রাতে  গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মো: রাশেদ খাঁন মাগুরা জেলার এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন।

গণতন্ত্র, ন্যায়বিচার,অধিকার, জাতীয় স্বার্থ গণ অধিকার পরিষদের এই ৪টি মূলনীতিকে বাস্তবায়নের লক্ষ্যে এবং নতুন বাংলাদেশ বিনির্মানে নবনির্বাচিত এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে মাগুরা জেলা গণ অধিকার পরিষদের তৃণমূলের সকল সহযোদ্ধা মনেপ্রাণে বিশ্বাস করেন।

মাগুরা জেলাকে গণ অধিকার পরিষদের ঘাঁটি হিসাবে রুপান্তরিত করতে এবং ভিপি নূরুল হক নূর ও রাশেদ খাঁন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে মাগুরা জেলার সকল নেতাকর্মীদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন নবনির্বাচিত কমিটির সদস্যগণ।

কমিটির নির্বাচিত সকল সদস্যের জন্য কেন্দ্রীয় কমিটি ও মাগুরা জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-মুক্তিযোদ্ধা ও জাতীয় স্বার্থ বিষয়ক সম্পাদক মো: ইমদাদুল হক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com