সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পুত্র মাহবুব উর রহমান রুহেলসহ, ২৯ জনের বিরুদ্ধে মামলা

মোঃ সেলিম উদ্দিন খান জেলা প্রতিনিধি:

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,
পুত্র মাহবুব উর রহমান রুহেলসহ, ২৯ জনের বিরুদ্ধে মামলা।

মীরসরাইয়ে ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন নামে এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) জোরারগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন।এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে ১১ এপ্রিল বারইয়ারহাট বাজার থেকে বাড়ি যাওয়ার পথে খান সিটি সেন্টার পশ্চিম পাশের কাঁচা রাস্তার উপর মাসুদের পরিত্যক্ত বাড়ির সামনে বিকাল ৩টায় মীরসরাই সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। নিরাপত্তাহীনতার কারনে থানায় এসে এজাহার দায়ের করতে বিলম্ব হয়। মামলায় সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সাবেক এমপি তার পুত্র মাহবুব উর রহমান রুহেল, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকন, মীরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুইয়াকে আসামি করা হয়েছে।

মামলার বাদী ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন বলেন, সেই সময় আমি থানায় এজাহার দিতে চাইলেও তাদের ক্ষমতার কারণে পুলিশ মামলা নেয়নি। তাই গতকাল (বোরবার) মামলাটি দায়ের করেছি।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন নামের এক বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

এজাহার পাওয়ার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি জাহেদুল হাসান ও মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার গ্রেপ্তারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com