রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা \ লুটপাট

মোঃ সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার পিআরবি ইট ভাটার মালিক ইয়াকুবের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

গত ৪অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮টায় ইটভাটা থেকে তারৈল গ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন।

পুলিশ জানায়, তারৈল এলাকার পিআরবি ইটভাটার অংশীদারী মালিক ইয়াকুব দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা ইয়াকুবের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ৯/১০ সদস্যের একদল সন্ত্রাসী লোহার রড, এসএস পাইপ, রামদা, ছেনদা, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা ইয়াকুবের সঙ্গে থাকা নগদ ২লাখ টাকা ও মোবাইলফোন লুটপাট করে নিয়ে যায়।

হামলায় ইয়াকুব রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে ইয়াকুবের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

আহত ইয়াকুবকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্যবসায়ী ইয়াকুব বাদী হয়ে তালৈর গ্রামের আরিফ(৫২) ও জাহিদকে(২৬) নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ জথানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com