রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

জয়পুরহাট কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

জেলা প্রতিনিধি:

সারা বাংলাদেশের ন্যায় কালাই উপজেলাতেও বিশ্ব শিক্ষক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

জয়পুরহাটের কালাই উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে ৫ ই অক্টোবর ২০২৪ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল ইসলাম হাসান এর সভাপতিত্বে “শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মনোয়ারুল ইসলাম হাসান, এর পর প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান (ভারপ্রাপ্ত) শিক্ষক সাইফুল ইসলাম বকুলের সঞ্চালনায় অন্যান্যর মধ্য থেকে বক্তব্য রাখেন কালাই থানায় নব্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিক্যাল অফিসার সুজয় সাহা, কালাই সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাবিবুল হাসান, মাত্রাই বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান নান্টু, কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাইহান উদ্দিন, থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান ও বেজখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ব্ক্কর সিদ্দিক সহ আরো অনেকে। এসময় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com