রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মুন্সীগঞ্জ সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় আহত-৫

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জে সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ৫ জন আহত হয়েছে উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব ব্রজেরহাটি এলাকায় বিকালে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন,আলমগীর শেখ-(৫০)পিতা: মৃত তছুর আলী শেখ, মুন্না শেখ(৩৫)পিতা: মৃত নান্নু শেখ,আমান শিকদার (২৮)পিতা: মোশারফ শিকদার,লিমা বেগম (৪৫)স্বামী: আলমগীর শেখ,আন্নী বেগম (৪৫) স্বামী: মোশাররফ শিকদার।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব ব্রজেরহাটি শেখ পাড়া এলাকায় ওয়ারিশ সম্পদ-কে কেন্দ্র করে দীর্ঘ দিন হাফিজ গ্রুপের সাথে আলমগীর গ্রুপের বিরোধ চলে আসছে।   পূর্বের বিরোধকে কেন্দ্র করে হাফিজ গ্রুপ অতর্কিত হামলা চালায় আলমগীর ও তার লোকজনের উপর ।   এতে করে আলমগীরসহ ৫ জন গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হাফিজ ও জুবরাজ এর নেতৃত্বে  বহিরাগত লোক নিয়ে আলমগীর ও তার পরিবারের উপর যে হামলাটি করা হয়েছে তা মেনে নেওয়ার মতো না।   জমি-জমা নিয়ে তাদের মধ্যে সমস্যা রয়েছে। কিন্তু এভাবে মারামারি করার মতো কিছু হয়নি।  গ্রাম্য পঞ্চায়েতে এ বিষয়টি নিয়ে বেশ কয়েকবার বসা হয়েছে  হাফিজ তার বহিরাগত লোকজনের প্রভাব দেখিয়ে গ্রাম্য পঞ্চায়েত কে অবমাননা করে এবং আজকের এই ঘটনা ঘটায়।

আলমগীর শেখ এর ভাগিনা মোসতাক বলেন,জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সাথে পূর্বে থেকেই একটা বিরোধ চলে আসছে।

কিন্তু ইদানিং তাদের সাথে আমাদের কোন প্রকার নতুন কোন ঝামেলা হয়নি যে তারা এই কাজটি করবে।  আক্কাস শেখ এর বড় ছেলে হাফিজের নেতৃত্বে জুবরাজ শেখ(৩৪) পিতা: জসিম শেখ, টুটুল শেখ(২৭) পিতা: জসিম শেখ, সোহান শেখ(২৫) পিতা: আনিছ শেখসহ বহিরাগত ১০/১৫ জন হাতে লাঠি ও দেশীয় অস্ত্র  নিয়ে হঠাত করে আমার মামার বাড়িতে প্রবেশ করেই মারধর শুরু করে।

মামা বাড়ির চিৎকার চেচামেচি শুনে আমার বড় ভাই মুন্না আমার খালাতো ভাই আমান ও আমার খালা আন্নি সে বাসায় গেলে তাদেরকে ও বেধড়ক  মারধর করে।পরে এলাকা থেকে থানায় কল দিলে পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

এবিষয় সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান  বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com