মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সাংবাদিকের নাম ভাঙিয়ে চলছে রমরমা ড্রেজার বানিজ্য

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কথিত ভূয়া সাংবাদিক জসিম শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ ড্রেজার বানিজ্য চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সে ধীপুর ইউনিয়নের মটুকপুর গ্ৰামের হাবিবুর রহমানের ছেলে।

গিয়ে দেখা গেছে, জসিম শেখ তাঁর নিজের বাড়ির কথা বলে তাঁর ভাইরে শশুর বাড়ী ফসলি জমি কেটে রাস্তার পাশে জমি ভরাট করছে বেশি দামে বিক্রি করার জন্য।

জসিম শেখার দুই ভাইদের সাথে সরজমিনে গিয়ে কথা বলে জানা যায়, তিনি নিজ নাকি (ইউএনও) ও (ডিসি) অফিস থেকে জমি কাঁটার ও ভরাট করার অনুমতি এনেছে।

এছাড়াও গ্ৰামের বিভিন্ন বয়সের লোকের সাথে কথা বলে জানা যায়, জসিম শেখ অনেক বড় মাপের সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে এলাকায় প্রভাব দেখিয়ে ভেড়ায়।

তাকে জমি কাঁটা বাঁ ভরাট বিষয়ে গ্ৰামের লোকজন জিজ্ঞেস করলে বলে, আমি অনুমতি ছাড়া কোন কাজ করি না।

ঘটনার স্থলে সংবাদ সংগ্রহের সময় উপস্থিত সাংবাদিকদের খবর পৌঁছে যায় জসিম শেখার কাছে।

এখানে মাটি কাঁটা ও ভরাট করার যে অনুমতি পেয়েছেন সে কাগজটা দেখতে চাইলে জসিম শেখ বলেন, ভাই এইগুলোর অনুমতি কে দিবে,আপনারা তো সবই বুঝেন, ম্যানেজ করে চলি।

জসিম শেখের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, আমি আগে দর্জির দোকানদার ছিলাম, বর্তমানে এখন আমি মুরগির ব্যবসা করি।

তাকে জিজ্ঞেস করা হয় আপনি কোন পত্রিকায় কাজ করেন, তিনি কোন সঠিক উত্তর দিতে পারেন নি।

উপায় না পেয়ে তিনি মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকা দৈনিক সভ্যতার আলোর স্টাফ রিপোর্টার পরিচয় দেন।

সভ্যতার আলো পত্রিকারা অফিসে যোগাযোগ করে জানতে পারা যায় তিনি কোন স্টাফ রিপোর্টার নন।

এছাড়াও তিনি টঙ্গীবাড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (আবু বাক্কর মাঝি) নাম বিক্রি করার চেষ্টা করে।

সভ্যতার আলোর পত্রিকায় টঙ্গীবাড়ি উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন (আবু বাক্কর মাঝি)।

আরো তথ্য পাওয়া যায়, টঙ্গীবাড়ী রিপোর্টার্স ইউনিটির ভিত্তিহীন কমিটি করে সভাপতি পদ পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন।

কিন্তু তিনি কোন পত্রিকায় প্রতিনিধি হিসেব নেই, কথিত ভূয়া সাংবাদিক জসিম শেখ।

মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহনাজ বেগম হীরার সাথে কথা হলে তিনি বলেন, আমরা টঙ্গিবাড়ী উপজেলায় কোনো কমিটি দেইনি। তারা কিভাবে কমিটি করেছে সেটা জানা নাই।

আড়িয়ল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম হোসেন বলেন, সরেজমিনে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু বলেন বিষয়টি আমি জানা ছিল না আমি বিষয়টি দেখছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com