মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

গজারিয়া বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ গজারিয়ায় উপজেলা ভারতে বিশ্বনবী (সা.) কে অবমাননার প্রতিবাদে গজারিয়ায় সমাবেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও তৌহিদী জনতা।

গজারিয়া উপজেলা প্রশাসন চত্তরে গজারিয়া সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এর আগে রামগীরী মহারাজের কূশপুত্তলিকা দাহ করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশ গজারিয়া বাতেনিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুক্তার হোসেন মিয়াজি এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পীর সাহেব আল্লামা মুফতী নূর হোসাইন নূরানী।

বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন আনারপুরা রওজাতুল উলুম মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদীস মাওলানা হাসান ফারুক, মুসলিম ঐক্য পরিষদ গজারিয়া শাখার মহাসচিব হযরত মাওলানা আব্দুল হক হাফি প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে।

শুধু ভারত নয় বিশ্বের যে কোন দেশে রাসূলকে নিয়ে কটুক্তি করলে তা মেনে নেয়া হবে না বলে জানান বক্তারা।

ভারতের এই এহেন কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর প্রতিও আহ্বান জানান।

এসময় নবী প্রেমী হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com