রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মুন্সীগঞ্জে থানা ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় ৩ আসামী গ্রেফতার

মুন্সীগঞ্জে জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গত ৫ আগস্ট সরকার পতনের পর মুন্সীগঞ্জ সদর থানা ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।তাদের কাছ থেকে সরকারি ২টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের আংটি, ১টি গ্যাস সেল, ১টি ট্রলি ব্যাগ ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সদর উপজেলা ও টংঙ্গীবাড়ী থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়।মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,গ্রেফতারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে।এ ঘটনায় যারাই জড়িত সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

গ্রেফতারকৃতরা হলেন- টংঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে হাসান তালুকদার ওরফে মুনতাসিন ওরফে জীবন (১৮),সদর থানার দরগাহ বাড়ি গ্রামের হালিমমোল্লার ছেলে সিয়াম মোল্লা (১৮) ও একই গ্রামের মাইনউদ্দিন হাওলাদারের ছেলে মো:ইকরাম হাসান মুন্না (১৯)।

জানা যায়,মুন্সীগঞ্জ সদর থানা,জেলা পুলিশ সুপার কার্যালয়, সদর পুলিশ ফাঁড়ি ও হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে সদর থানায় ৪ টি ও একই অভিযোগে টংঙ্গীবাড়ী থানায় আরেকটি মামলা দায়ের হয়।

এই ৫ মামলায় এজাহারনামীয় কোন আসামী না থাকলেও অসংখ্য অজ্ঞাতনামা আসামীর কথা উল্লেখ রয়েছে। মামলাগুলোর বাদী হয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com