রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেরাজ মন্ডল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় চালকসহ অটোভ্যানের ৩ যাত্রী আহত হয়েছে।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের পারকোলা এলাকায় এ ঘটনা ঘটে।’
নিহত মেরাজ মন্ডল উপজেলার পৌরসভার পাড়কোলা গ্রামের বরকত মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,পাবনাগামী একটি ট্রাক পাড়কোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মেরাজ মন্ডল মারা যায়। এসময় আরও তিনজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছে।

শাহজাদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রেজাউল করিম জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবুজ রানা জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাড়কোলা এলাকায় রাস্তা পারাপারে সময় একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে।

একই সঙ্গে রিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রিকশাটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত মেরাজ মন্ডলকে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com