সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ সিরাজুল ইসলাম (নারায়ণগঞ্জ প্রতিনিধি):

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৩০সেপ্টেম্বর সোমবার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন।

সভায় বক্তব্য রাখেন নারাণয়গঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপন, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদু, আব্দুর রহিম খোকা, মোঃ ফয়েজ মিয়া, আরিফুল ইসলাম, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান, যুগ্ম আহবায়ক সজিব মিয়া, রাফসান হাসান, যুবদল নেতা মুছা আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় খন্দকার তৈমুর আলমের তৃণমূল বিএনপির ও ওলামালীগের সন্ত্রাসীরা এখন বেপরোয়া হয়ে ওঠেছে। তৃণমূল বিএনপির সন্ত্রাস, চাঁদাবাজ, মামলাবাজ মোতাহার হোসেন এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের দোসর কেন্দ্রীয় ওলামালীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাদক সম্রাট মোশারফ হোসেন নাঈম সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যের সৃষ্টি করছে।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করছে। এলাকায় প্রতিনিয়ত আতঙ্ক ছড়াচ্ছে। তারা বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

সন্ত্রাসীরা সাজানো মামলায় আসামী করে বিএনপির নেতাকর্মীদের হয়রানী করছে। ওই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com