বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয়

নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতে শাহিদ আলেফ কাশেম নামে তিন জন মাদকসেবীর কারাদন্ড

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীর কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া থানা পুলিশ হত্যা মামলায় স্বামী-স্ত্রী এবং কোর্টের ওয়ারেন্টমূলে আরও একজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, মদ্য পান করে এলাকায় অপ্রীতিকর ঘটনা সংঘটনের দায়ে শনিবার দুপুরে জনতা উত্তরগ্রাম এলাকা থেকে ওই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে শাহিদ হোসেন (২৪), খাদেম আলীর ছেলে আলেফ উদ্দিন (২৬) এবং ধামইরহাট উপজেলার আড়ানগর দক্ষিণপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে আবুল কাশেম (৫২) নামে তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। থানা পুলিশ তাদেরকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরার অফিসে হাজির করলে বিচারক শুনানী শেষে তাদের প্রত্যেকের ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

এদিন থানা পুলিশ মাদক মামলায় কোর্টের ওয়ারেন্টমূলে উপজেলা সদরের মধ্যবাজার এলাকার মৃত বিশ্বনাথ রবিদাসের ছেলে রাজন রবিদাসকে (২৫) আটক করে।এছাড়া শুক্রবার বিকেলে উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর এলাকায় মকবুল হোসেন (৬৫) নামে প্রতিবেশীকে হত্যার দায়ে জনতা ওই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নুর নবী (৪০) ও তার স্ত্রী মমতাজ বেগমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে ও নুর নবীর মামা। নিহতের ভাই আহাদ আলী জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার জুম্মার নামাজের পর মকবুল হোসেন ও নুর নবীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে মারামারির সূত্রপাত ঘটে। মকবুল হোসেন একটি গাছের ডাল দিয়ে নুর নবীর মাথায় আঘাত করলে সে জখম হয়। এক পর্যায়ে ইটের আঘাতে মকবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। নুর নবীর মাথায় তিনটি সেলাই দেয়া হয়।

মহাদেবপুর থানার ওসি জানান, থানা পুলিশ এখন পুরোদমে সবরকম কাজ শুরু করেছে। এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com