বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল অবাধে গাছ পাচার, উজাড় বন’ আলীকদমে’এত নিরাপত্তার মধ্যে ও গাছ পাচার কীভাবে হয় শ্রীমঙ্গলে হত্যা মামলার দুই আসামিসহ আটক ৬ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সড়কের খানা-খন্দ মেরামত কাজ পরিদর্শন নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রীমঙ্গলে ফারিয়ার মানববন্ধন মোবাইলে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবনের ভিডিও দেখে পুলিশের অভিযানে গ্রেফতার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আটক ১ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয়

পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ

আজ ২৫/০৯/২৪ খ্রি. (২৪ সেপ্টেম্বর দিবাগত) রাত ০১.১৫ ঘটিকার সময় বাকলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,  বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ ফিশারিঘাটের আগে স্লুইস গেইট এলাকায় একটি আগ্নেয়াস্ত্র আছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন সঙ্গীয় এসআই (নি.) মোঃ সোহেল রানা, এসআই (নি.) এ কে এম জালাল উদ্দিন, এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ গতরাত ০১.২৫ ঘটিকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের এলাকায় পৌঁছে আশেপাশে বসবাসরত লোকজনদের সহযোগিতায় তল্লাশি অভিযান পরিচালনা করেন। তল্লাশি অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক ০১.৫৫ ঘটিকায় বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোডস্থ নবাব খাঁ কলোনিসংলগ্ন স্লুইস গেইটের পূর্ব পাশে রাস্তার ঢালে ঝুপড়ির ভিতর থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভিতর মোড়ানো  একটি 9 mm পিস্তল (TAURUS), ০২টি ম্যাগাজিন ও ১৬(ষোল) রাউন্ড গুলি পরিত্যাক্ত অবস্থায় পেয়ে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে এসআই (নি.) মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া জব্দতালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com