সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রূপগঞ্জে সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

মোঃ সিরাজুল ইসলাম(নারায়ণগঞ্জ প্রতিনিধি):

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য দূর করণে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষকরা।

গতকাল ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সলিম উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম।

সভায় বক্তব্য রাখেন গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র সাহা, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, দেবই কাজীরবাগ আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ বশির আহমেদ শাহরিয়ার, চনপাড়া আল আরাফা মাদরাসার সুপার আব্দুর রাজ্জাক, মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ, মাওলা আনম বোরহান উদ্দিন, সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল আমিন, মহাসিন মিয়া, রমজান মিয়া, গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম ছাদেক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সারা দেশের মতো রূপগঞ্জেও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে হবে।এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। শিক্ষা সংস্কার কমিশন গঠন করে দিতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ক্ষেত্রে কোনো প্রকার চাকরির জন্য ইন্টারভিও প্রয়োজন হবেনা বলেও তারা দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com