সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

ডেস্ক নিউজ:

গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখে ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়।

উক্ত লুটপাটের ঘটনায় থানাসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাওয়া হয়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। একই সাথে সচেতন নাগরিকদেরকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।

গোয়েন্দা নজরদারি চালনার ফলে, সহায়তা করার আহবানে সাধারণ নাগরিকগণ সাড়া দিলে এবং সর্বোপরি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে স্থানীয় জনগণের নিকট থেকে এবং অন্যান্য উৎস থেকে র‌্যাব-৭, চট্টগ্রাম ১৩ আগস্ট মঙ্গলবার পর্যন্ত ২১টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শট গান, পিস্তল এবং গ্যাস  গান।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com