সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত

অনলাইন  ডেস্ক:

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাট উপজেলা বিএনপির উদ্যোগে ১৪ ও ১৫ আগষ্ট বুধবার ও বৃহস্পতিবার সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়।

ধামইরহাট পৌর বিএনপি’র আহবানে নওগাঁ-২ আসনের সাবেক সফল এমপি ও কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খানের নেতৃত্বে বিক্ষোভ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথীর বক্তব্যে তিনি খুনি হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের আওতায় আনার দাবি জানান। এবং যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহবান জানান।

এ সময় ধামইরহাট উপজেলা বিএনপি নেতা এম ওয়াদুদ, মো. হানজালা, পৌর বিএনপি নেতা শহিদুর রহমান সরকারসহ পৌর বিএনপি, উপজেলা যুবদল, মহিলা দল, কৃষক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দলীয় মতপার্থক্যের কারণে ধামইরহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুর রহমান চপল চৌধুরীর নেতৃত্বে বাজারের নিমতলী মোড়ে একই দাবীতে আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাহবুবুর রহমান চৌধুরী দলীয় নেতা কর্মীদের প্রচন্ড মনোবলের সাথে জনগণকে সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com