মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০২:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫

রাশিয়ার যুদ্ধবিমান-হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের

রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা ৫টি রুশ যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

যদিও রাশিয়ার সামরিক বাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে। রাশিয়া, বেলারুশ এবং ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় আজ (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে ইউক্রেনের রাষ্ট্রীয় সীমান্ত পরিষেবার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ইউক্রেন জানিয়েছে, স্থানীয় সময়  আজ (২৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়।

ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় লুহানস্ক, সামি, খারকিভ, ছেরনিহিভ এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে।কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র থেকেও হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করা হয়। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডসহ সীমান্ত রক্ষীরা সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে শত্রুদের জবাব দিচ্ছে।

এদিকে ইউক্রেন সংকটের কারণে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনায় গত তিনদিনে এ নিয়ে দ্বিতীয় বারের মতো বৈঠকে বসবে সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com