শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অভিযুক্ত না হয়েও সংবাদে ছবি ব্যবহারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ ঈসা চৌধুরীর শ্রীমঙ্গলে বিদ্যালয়ে গার্লস গাইডদের দীক্ষা দান অনুষ্ঠিত কমলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল এক চা শ্রমিকের শ্রীমঙ্গলে হাইল হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন হাবীব আজম শ্রীমঙ্গলে লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার মৌলভীবাজারে ৮০ বোতল বিদেশি মদসহ আটক ২ রাণীনগরে ৭০ পিস ইয়াবাসহ বিএনপির বহিষ্কৃত নেতা গ্রেপ্তার কথিত সীমানা পিলার-কয়েনের ফাঁদে কোটি টাকা আত্মসাৎ, মৌলভীবাজারে গ্রেপ্তার ৪ মৌলভীবাজারে মেলায় চাঁদাবাজির ঘটনায় দুই ভুয়া সেনা সদস্য আটক

ঝালকাঠিতে কলইশাক খাওয়াকে কেন্দ্র করে এক পরিবারের ৫ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা

কঞ্জন কান্তি চক্রবর্তী ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ক্ষেতের কলইশাক গরুতে খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আজ সোমবার দুপুরে সদর উপজেলার গগন এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে
পাঠানো হয়। পুলিশ ও আহতরা জানায়, গতকাল রবিবার বিকেলে গগন এলাকার বজলু খলিফার গরু প্রতিবেশী খোকনের কলইক্ষেতে গিয়ে কলই খায়।

এ নিয়ে বজলু খলিফা ও খোকনের মধ্যে কথার কাটাকাটি হয়। এরই জের ধরে আজ সোমবার দুপুরে বজলু খলিফা ও তাঁর মোশারেফ খলিফা ক্ষেতে কাজ করে বাড়িতে ফেরার পথে খোকন লোকজন নিয়ে তাদের ওপর হামলা চালায়।

বজলু খলিফা ও মোশারেফ খলিফাকে কুপিয়ে গুরুতর জখম করে তাঁরা। তাদের বাঁচাতে এলে ভাই মজিবর খলিফা ও তাঁর স্ত্রী তাছলিমা বেগম এবং মোশারেফের স্ত্রী নাজমা বেগমকেও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।

ঝালকাঠি থানার ওসি শহিদুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে দুপুরেই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনমামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com