শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

আমির খানের মেয়ে ইরার রিসেপশনে বিরাট আয়োজন

বিনোদন ডেস্ক

চলতি বছর বলিউডের শুরুটাই হয়েছে বিয়ের সুখবর দিয়ে। আমির খানের মেয়ে ইরার বিয়ে নিয়ে মেতেছে সবাই। ৩ জানুয়ারি থেকে ইরার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর ৮ থেকে ১০ জানুয়ারি উদয়পুরের বিলাসবহুল হোটেলে ছিল সংগীত, মেহেদি ও হোয়াটাই ওয়েডিংয়ের আয়োজন। বিয়ের আইনি প্রক্রিয়া মুম্বইয়ে সম্পন্ন হয়েছে। প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলে আমির পরিবারে উৎসবের আবহ।

শনিবার (১৩ জানুয়ারি) ছিল আমির কন্যার বিয়ে গালা অনুষ্ঠান। এ উপলক্ষে সন্ধ্যায় মুম্বাইয়ের নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারে বসছে ইরা-নূপুরের রিসেপশন পার্টি। এ দিন স্বামী নূপুরের সঙ্গে পোজ দিলেন ইরা।

ইরা ও নূপুরের বিয়ে আর পাঁচটা বিয়ের অনুষ্ঠানের চেয়ে আলাদা। সেই ঝলক আগেই দেখা গিয়েছিল মুম্বাইয়ে। লাল লেহঙ্গায় সেজেছিলেন ইরা, নূপুরের পরনে ছিল কালো গলাবন্ধ শেরওয়ানি।

মরাঠিতে কথা বললেন বাবা আমির। আইনি বিয়ের দিন আট কিলোমিটার দৌড়ে বিয়ে করতে আসেন ইরার বর নূপুর, পেশায় তিনি শরীরচর্চা প্রশিক্ষক। উদয়পুরেও তার ব্যতিক্রম হয়নি। বিয়ের অনুষ্ঠানের আগে সুইমিং পুলের ধারে শরীরচর্চা করে সময় কাটিয়েছিলেন নবদম্পতি ও তাদের বন্ধুরা। তবে রিসেপশনে সেসব পথে হাঁটেননি যুগল।

রিসেপশনে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রসূন যোশী, রাজকুমার হিরানি, অনুশা শর্মাসহ খ্যাতিমান সব তারকা। আমির খানের মেয়ে ইরার মুম্বইয়ের রিসেপশনে প্রায় ২৫০০ অতিথি নিমন্ত্রিত।

হাজার অতিথি নিমন্ত্রিত থাকার কারণে আম্বানী পরিবার বিবাহ অনুষ্ঠানের জায়গা দিয়েছে। অনুষ্ঠানে ছিল রকমারি খাবারের আয়োজন। তবে ইরার রিসেপশনের অনুষ্ঠানে বিদেশি খাবার নয়, বরং রয়েছে ভারতের নয় রাজ্যের বিভিন্ন ধরনের পদ। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পঞ্জাবের খানা তো রয়েছেই। তবে সব থেকে বেশি আধিক্য থাকছে গুজরাটি খানাপিনার।

বলিউড তারকারা ছাড়াও ইরার রিসেপশনে রাজনীতিবিদরাও নিমন্ত্রিত। আমির খান নিজে গিয়ে প্রত্যেককে নিমন্ত্রণ করে এসেছেন। একমাত্র মেয়ের বিয়ে বলে কোথাও কোনো কমতি রাখেননি আমির খান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com