সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

১ লাখ ২৯ হাজার ভোটে জিতলেন নসরুল হামিদ

নিজস্ব প্রতিনিধি

ঢাকা-৩

আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির মনির সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৬৮ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও ঢাকা রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

আনিসুর রহমান বলেন, ঢাকা-৩ আসনে ১২৬টি কেন্দ্রে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নসরুল হামিদ বিপু। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৭৩২টি। তার নিকটতম প্রতিদ্বন্দী মনির হোসেন লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৮টি ভোট পেয়েছেন।

এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির আব্দুস সালাম আম প্রতীক নিয়ে ৬৬৮ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ জাফর ডাব প্রতীক নিয়ে ১ হাজার ৬১ ভোট, মুক্তিজোটের মো. রমজান ছড়ি প্রতীক নিয়ে ২৪৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আলী রেজা ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯৫২ ভোট।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com