শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

কোথাও কোনো ঝামেলা দেখিনি: নায়ক ফেরদৌস

অনলাইন ডেস্কঃ

ঢাকা-১০ আসনের নৌকার টিকেটে ভোটের মাঠে লড়াই করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তার বিপরীতে রয়েছেন চারজন প্রতিদ্বন্দ্বী।

আজ (৭ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর ধানমন্ডির বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন ফেরদৌস আহমেদ। তার সঙ্গে আওয়ামী লীগের এ আসনের নেতাকর্মীরা।

দুপুর ১টার দিকে ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ফেরদৌস। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোটের পরিবেশ খুবই সুন্দর। কোনো বাড়াবাড়ি নেই মানুষের মাঝে, কোথাও কোনো ঝামেলা দেখিনি। সবাই শান্তিপূর্ণ পরিবেশ ভোট দিচ্ছেন। সবার মাঝে আমি ব্যাপক উৎসাহ লক্ষ্য করেছি।’

তিনি আরও বলেন, ‘সকালে ভোটারদের কম উপস্থিত ছিল। কিন্তু যত সময় বাড়ছে, ভোটার উপস্থিতিও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আমি জয়ী হব।’

রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের এলাকা নিয়ে ঢাকা-১০ আসন। এ আসনে ফেরদৌস আহমেদের প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল পিপলস পার্টির কে. এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com