মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

লাইসেন্স ছাড়া দই বানানোয় দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত দই তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণের অপরাধে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার  ঢাকা মহানগরের তেজগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ মামলা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ৮০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বিএসটিআই আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট, কেক ও ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। তবে প্রতিষ্ঠান দুটি লাইসেন্স না নিয়েই দই তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতকরণ করে আসছে।

এই অপরাধে নাখালপাড়ার আরিবাহ সুইট অ্যান্ড বেকারিকে ৫০ হাজার টাকা ও মিলকো সুইটস অ্যান্ড বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইর কর্মকর্তা রেবেকা সুলতানা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com