সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

টঙ্গীবাড়ীতে আওয়ামীলীগ নেতার মৃত্যুতে শোক র‌্যালি

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য ও বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল বেপারীর অকাল মৃত্যুতে আলোচনা সভা ও শোক র‌্যালি হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বালিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর হোসেন চঞ্চল। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে ১২সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সামনে থেকে এক শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি বালিগাঁও উচ্চ বিদ্যালয় হতে পেট্রোল পাম্প প্রদক্ষিন করে স্কুল গেইট এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন কমান্ডার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন হালদার, সহ সভাপতি রুহুল আমিন মুন্সী, বালিগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহেল।
আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মঞ্জু আলম সানাউল্লাহ, শাজাহান বেপারী, সালাউদ্দিন শেখ, আরিফুজ্জামান আরিফ হালদার, আনোয়ার শেখ, নূরু শেখ, সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মিঠু, কৃষকলীগ নেতা জুলফিকার আলী ফুকার মোল্লাসহ অসংখ্য নেতাকর্মী এবং বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, অভিবাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com