মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আকবরশাহে মাদক মামলায় রোহিঙ্গা ক্যাম্পের তিনজন গ্রেপ্তার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভারতের রাজস্থানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে পঁচিশ বছর বয়সী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠছে। তাছাড়া তাকে ধর্ষণ করার পর হাত-পা বেঁধে হোটেলের ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়।

তবে এ ঘটনায় ওই তরুণী কোনোভাবে প্রাণে রক্ষা পেয়েছেন। জানা গেছে, চাকরির আশায় দিল্লি থেকে রাজস্থানে গিয়েছিলেন ওই ভুক্তভোগী।

রাজস্থানের চুরুর পুলিশ কর্মকর্তা মমতা সারস্বত বলেন, নির্যাতিতাকে চাকরির প্রলোভন দেখিয়ে চার যুবক ডেকে নিয়ে যায়। একটি হোটেলে তাকে সবাই মিলে ধর্ষণ করেন।

পরে ওই তরুণীকে হাত-পা বেঁধে হোটেলের ছাদ থেকে ফেলে দেয় তারা। তবে দড়ি একটি খুঁটিতে আটকে যাওয়ায় প্রাণে বেঁচেছেন ওই তরুণী।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ তরুণীর দেওয়া তথ্য অনুযায়ী একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেছে।

নারীদের ওপর ঘটে যাওয়া অপরাধমূলক ঘটনা ভারতে স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ধর্ষণ দেশটিতে ব্যধির মতো ছড়িয়ে পড়েছে। ২০১২ সালে দিল্লিতে ঘটে নির্ভয়া কাণ্ড। যার জেরে উত্তাল হয়ে উঠেছিল পুরো ভারত। দীর্ঘ ৮ বছর পর ফাঁসির সাজা ঘোষণা হয় ওই মামলায় ৫ জনের। কিন্তু তাতে ধর্ষণের ঘটনা কমেনি সেখানে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com