সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

ফরিদপুরে মোটরসাইকেলের দুই আরোহী ট্রাকচাপায় নিহত

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে মোটরসাইকেলের দুই আরোহী ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন।আজ (৩ মার্চ) শুক্রবার বিকেল ৫ টার দিকে শহরের খোদাবক্সরোড সংলগ্ন আঙ্গিনা  ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন ফরিদপুর সদর উপজেলার বৈঠাখালী গ্রামের  ইনজামুল (৩০)। তার পিতার নাম এলাহী শেখ। সে আলফা ইসলামী ইন্সুরেন্স কোম্পানিতে চাকুরী করতেন। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৮ বছর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেল আরোহী দুই যুবক নতুন বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে শহরের খোদাবক্স রোড সংলগ্ন আঙ্গিনা ব্রিজের উপর পেছন থেকে একটি দ্রুতগতি ঘাতক ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. জলিল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। 
ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com