মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

ফরিদপুরে ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
আগামী ১৬ ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউপি নির্বাচনকে ঘিরে গেরদা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন। তিনি নিজের অবস্থান সুসংহত করতে প্রতিদিন একা একা  ভোটারদের সাথে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকসহ নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। 
নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, ইতিমধ্যেই ইউনিয়নের প্রতিটি গ্রামের সাধারণ মানুষের মাঝে ব্যাক্তিগত ইমেজ তৈরি করে তুলেছেন তিনি। দীর্ঘদিন ধরে ইউনিয়নের প্রতিটি গ্রামে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এবং নির্বাচনী মাঠে সৎ ও যোগ্য প্রার্থী হিসাবে সাড়া জাগানো আলোড়ন সৃষ্টি করেছেন মোঃ আরিফ হোসেন।
ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে একজন শিক্ষিত ও সৎ প্রার্থী হিসেবে মোঃ আরিফ হোসেন সাধারন মানুষের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন। ইউনিয়নের বোকাইল, নিখুরদী বাজার সহ বিভিন্ন গ্রামের একাধিক সাধারন মানুষ ও নতুন ভোটারদের সাথে কথা হলে তারা জানান, ইউপি নির্বাচনে সকল প্রার্থীরা বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারনা চালাচ্ছেন। যদি সুন্দর সুষ্ঠ ও নিরপেক্ষ নিবার্চন অনুষ্ঠিত হয় তাহলে অব্যশই যোগ্য, সৎ ও অবিজ্ঞতাসম্পন্ন এবং যারা সব সময় অসহায় গরিব সাধারন জনগনের বিপদে-আপদে পাশে থাকবে তাদেরকেই নির্বাচিত করবে ভোটারর।
উল্লেখ্য, গেরদা ইউনিয়নের মানুষের আস্থায় দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন আলহাজ্ব আব্দুল খালেক মাস্টারের সুযোগ্য সন্তান মোঃ আরিফ হোসেন। গত ইউপি নির্বাচনে জাহিদুর রহমান জাহিদ চেয়ারম্যান থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে গত ৩০ জানুয়ারি ২০২১ এই ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে মোঃ আরিফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।উপ-নির্বাচনে মোঃ আরিফ হোসেন চেয়ারম্যান হিসাবে জয় লাভ করেন। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com