মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

যামিনী পাড়া বিজিবি জোনের আয়জনে তিনদিন ব্যাপি শান্তি ও সম্প্রীতি মেলা উ‌দ্বোধন

মাসুদ রানা জয়,  পার্বত্যচট্টগ্রাম ব্যুরো :

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়া (২৩ বিজিবি) জোন কর্তিক আয়োজিত শান্তি, সম্প্রীতির মেলা বন্ধন। গত (১৭ ফেব্রুয়ারি)  শুক্রবার  যামিনীপাড়া  বর্ডার গার্ড  বিদ্যালয়ের মাঠে যামিনীপাড়া জোন অধিনায়ক লে.কর্নেল  এ বি এম জাহিদুল করিম  এবং তার সহধর্মিনী জামিয়ান বিনতে খালেক ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ সূচনা করেন।

এসময়  উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান, মোঃ রফিকুল ইসলাম,  যা‌মিনীপাড়া জোনের মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের  অফিসার ইনচার্জ ইনেসপেক্টর ওসমান গণী , বড়নাল ইউনিয়ন পরিষের চেয়ারম্যান মোঃ ইলিয়াস , তবলছড়ি ইউনিয়ন পরিষের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূঁইয়া  তাইন্দং  ইউনিয়ন পরিষের চেয়ারম্যান মোঃ পেয়ার আহাম্মেদ মজুমদার  সহ    ইউপি চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং সংশ্লিষ্ট বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। 

পাহাড়ি ও বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে শান্তি ও সম্প্রীতি মেলা এক মিলন মেলায় প‌রিণত হয়। উক্ত মেলায় বিভিন্ন দোকানের পাশাপাশি খেলাধুলা যেমন,নাগর দোলা, রিং খেলা, গর্তে গোল ফেলানো, এয়ারগান, চরকি, কপালে টিপ পরানো, বাঘের মুখে বল নিক্ষেপ, বানর নাচ খেলা, সাপ খেলা এবং এভারেষ্ট বিজয় ইত‌্যা‌দির এবং ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনাসহ র‌্যাফেল ড্র এর আয়োজন করা হয়েছে।

এ মেলার ব‌্যতিক্রম বি‌শেষত্ব হ‌লো উন্মুক্ত মঞ্চে গান পরিবেশনা। যে কেউ্ মঞ্চে গান গাই‌তে পার‌বেন।মেলা প্রতি‌দিন সকাল ৮টা হ‌তে সন্ধা ৬টা পর্যন্ত এবং রাত্রীকালীন সাংস্কৃ‌তিক অনূষ্ঠান চল‌বে আগা‌মী ১৯ ফেব্রুয়ারী পর্যন্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com