সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

জননেতা শামসুল হকের জন্মবার্ষিকীতে নাগরপুর আ’লীগ নেতৃবৃন্দের মিলন মেলা

কাজী মোস্তফা রুমি, ব্যবস্থাপনা সম্পাদক :
গত ১৪ ই ফেব্রুয়ারি’২৩ বাংলাদেশের আ’লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক টাঙ্গাইলের কৃতি সন্তান জননেতা শামসুল হক এর ১০৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে টাঙ্গাইল জেলা সমিতি কর্তৃক এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ডঃ আব্দুর রাজ্জাক,এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আ’লীগের সভাপতি, একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা ফজলুর রহমান খান ফারুক এবং ব্রাক ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর।
উক্ত জন্মবার্ষিকী অনুষ্ঠানে নাগরপুর আ’লীগের নেতৃবৃন্দদের এক  মিলন মেলায় পরিণত হয়।জন্মবার্ষিকী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, টাঙ্গাইল জেলা আ’লীগের অন্যতম প্রভাবশালী কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।
আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সংগ্রামী সভাপতি,সফল নেতৃত্ব আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান মোঃ কুদরত আলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাছুদা, উপজেলা আ’লীগের সদস্য আওলাদ হোসেন লিটন, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ, টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস‍্য সাঈদা ইয়াসমিন শিউলি সহ উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত নাগরপুর আ’লীগের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে এক সৌজন্য আলাপচারিতায় ব্যস্ত সময় পার করতে লক্ষ্য করা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com