সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

শ্রীনগরে চাঁদাবাজি মামলায় আলোচিত ইউপি সদস্য নুরুল আমিন মোড়ল গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নুরুল আমিন মোড়ল (৪৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।আজ (৮ জানুয়ারি) রবিবার সকালে শ্রীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। নুরুল আমিন মোড়ল উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কামারগাঁও জমির মোড়লের ছেলে এবং ঐ ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, গত ১৩ অক্টোম্বর দুপুর সাড়ে ১২টার দিকে মামলার বাদী হাবিবুর রহমান মাসুদের নির্মানাধীন মার্কেটে এসে তার কাছে বিবাদী নুরুল আমিন মোড়লসহ তার সঙ্গীয় বিবাদীরা চাঁদা দাবির বাকি ৫ লক্ষ টাকা চায়। না দেয়া তাকে মারধর করে।

এ ঘটনায় ভুক্তভোগী মাসুদ বাদী হয়ে নুরুল আমিন মোড়লগংদের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালত মুন্সীগঞ্জের সিআর মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা শাখা মুন্সীগঞ্জ উক্ত মামলা তদন্ত শেষে নুরুল আমিন মোড়লসহ ১৩জনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন প্রেরন করেন।

এই মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে এয়ারেন্ট ইস্যু করেন।শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের সিআর মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com