বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

পরিবর্তনের বার্তা নিয়ে নাগরপুরে কর্মীবান্ধব জননন্দিত নেতা তারেক শামস্ খান হিমু

কাজী মোস্তফা রুমি, ব্যবস্থাপনা সম্পাদক :

গতকাল (৪ জানুয়ারি) বুধবার কনকনে শীতকে উপেক্ষা করে নাগরপুরের সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাত এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, সদ্য বিদায়ী বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, ৯০’র স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের রাজপথে কাঁপানো সাবেক তুখোর ছাত্র ও যুবনেতা, মস্কো ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আ’লীগ টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, জননন্দিত কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।

সন্ধ্যা সাতটা থেকে এলাসিন শামসুল হক সেতুর টোল প্লাজায় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ সময় তিনি ওখানে উপস্থিত সকল সাধারণ মানুষের সাথে তাদের বিভিন্ন কুশলাদি নিয়ে আলোচনা করেন।

এরপর নলসন্ধ্যা কালিবাড়ি প্রাঙ্গনে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।এরপর নাগরপুরস্হ ভারড়া শাখাইল কবরস্থান নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এক বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা তারেক শামস খান হিমু বলেন – “নাগরপুর আমার, আমি নাগরপুরের” আমি নাগরপুরের সন্তান, আপনাদের সন্তান। আপনাদের মাঝে আমাকে আসতেই হবে। এখান থেকে দূরে চলে যাওয়ার কোন সুযোগ নাই। বারবারই আপনাদের মাঝে ফিরে আসব। আমাদের উন্নয়ন চলমান। এরপরও এই এলাকার বিভিন্ন রাস্তাঘাটে দুরবস্থা।

জননেত্রী শেখ হাসিনার প্রতি, আমাদের প্রতি আস্থা রাখুন। তিনি যে কথা দেন সেই কথা তিনি রাখেন। আমরা ধলেশ্বরী সেতু চেয়েছিলাম, আমরা পেয়েছি। আমরা কেদারপুরের সেতু চেয়েছি, তি পেয়েছি।আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আ’লীগ পুনরায় সরকার গঠন করতে পারে, আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম এই এলাকার যতগুলো রাস্তায় সমস্যা আছে সকল সমস্যা সমাধান করা হবে।

আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর নাগরপুর দিয়ে যেতে চাই।অতীতে যেরকম আপনাদের পাশে ছিলাম, এখনো যে রকম আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ এভাবেই আপনাদের সাথে থাকবো।এরপর উক্ত ওয়াজ মাহফিল শেষ করে ডাঙ্গা একটি সামাজিক অনুষ্ঠান বাউল গানে অংশগ্রহণ করে সেখানকার উপস্থিত সকল সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।উপস্থিত সকল সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com