বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নাগরপুর উপজেলা আ’লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

আজ (১৪ই ডিসেম্বর), শহীদ বুদ্ধিজীবী দিবস। সারাদেশব্যাপী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শহীদ বুদ্ধিজীবী পালনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
 সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।এরপর স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ বুদ্ধিজীবীদের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এছাড়া সকাল ৯:৩০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবি বেদীতে পুষ্পমাল‍্য অর্পনে নাগরপুর উপজেলা আ’লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান মো: কুদরত আলীর নেতৃত্বে নাগরপুর উপজেলা আ’লীগের পক্ষ হতে শহীদ বুদ্ধিজীবী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এরপর সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো: মতিয়ার রহমান মতি এবং আলোচনা সভা সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা আ’লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান, বর্তমান সময়ে নাগরপুর উপজেলায় জনপ্রিয়তার শীর্ষে মোঃ কুদরত আলী।এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সবুর এবং আব্দুল আলীম দুলাল।
আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম সহ নাগরপুর উপজেলা আ’লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ বুদ্ধিজীবীদের ভূমিকা ও তাঁদের জীবনাদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা সভার শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com