সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

মচমচে আলু বেগুনি তৈরির রেসিপি

বিকেলের নাস্তা ভাজাপোড়া খেতে পছন্দ করেন কমবেশি সবাই। বিশেষ করে বেগুনি ও আলুর চপ সবাই খেতে পছন্দ করেন।তবে এবার চাইলে আলু ও বেগুনি দিয়ে একসঙ্গে তৈরি করতে পারেন মচমচে আলু বেগুনি। জেনে নিন সুস্বাদু এই নাস্তা তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. গোল বেগুন ২টি
২. বড় আলু ২টি
৩. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৪. লবণ স্বাদমতো
৫. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৬. চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ
৭. বিট লবণ স্বাদমতো
৮. গোল মরিচের গুঁড়া ১ চা চামচ
৯. সরিষার তেল ১ টেবিল চামচ
১০. মুরগির মাংসের কিমা (অপশনাল)।

কোটিংয়ের জন্য লাগবে

১. ২টা ডিমের সঙ্গে সামান্য পানি মিশিয়ে ফেটিয়ে নিতে হবে।
২. প্লেটে ব্রেড ক্রামস নিয়ে নিতে হবে সাদা/ব্রাউন/অরেঞ্জ কালারের।
৩. ময়দা নিতে হবে পরিমাণমতো।

পদ্ধতি

বেগুন পাতলা গোল চাক করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এতে স্বাদমতো লবণ মেখে দিতে হবে ১০-১৫ মিনিট। সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা আলুর সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন।

এবার বেগুনের একটা পিস হাতে নিয়ে তাতে পরিমাণমতো আলুর পুর দিয়ে বেগুন মুড়িয়ে নিতে হবে। সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে।একেক করে ময়দায় গড়িয়ে তারপর ফেটানো ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে। হাত দিয়ে হালকা হাতে চেপে চেপে বেগুনির গায়ে ব্রেড ক্রামস লাগিয়ে দিতে হবে।

সবগুলো বানানো হয়ে গেলে গরম তেলে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আলু বেগুনি।এই আলু বেগুনি বানাতে কোনো কিছুই মেপে নেওয়ার প্রয়োজন হয় না। নিজের আন্দাজমতো সব নিলেই হবে। সস ও মেয়োনিজ দিয়ে পরিবেশন করুন মচমচে আলু বেগুনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com