সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

পালং শাক দিয়ে চিংড়ি রান্নার রেসিপি

বাজারে এখন পালং শাক বেশ সহজলভ্য। এর স্বাদে মুগ্ধ ছোট-বড় সবাই। পালং শাক স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। ওজন কমাতেও বেশ উপকারী এই সবজি।সাধারণত পালং শাক ভাজিই বেশি খাওয়া হয় সবার। তবে চাইলে এর স্বাদ দ্বিগুণ বাড়াতে মেশাতে পারেন চিংড়ি মাছ। পালং শাক দিয়ে চিংড়ির এই পদ একবার খেলেই মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. চিংড়ি এক কাপ
২. পালং শাক প্রয়োজনমতো
৩. তেল পরিমাণমতো
৪. সরিষার তেল ১ টেবিল চামচ
৫. রসুন কুচি ১ টেবিল চামচ
৬. পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ
৭. কাঁচা মরিচ ৩টি
৮. লবণ স্বাদমতো ও
৯. ধনেপাতা এক কাপ।

পদ্ধতি

প্রথমে হলুদ দিয়ে চিংড়ি মাছ মাখিয়ে ভেজে নিন। এরপর প্যানে তেল গরম করে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ভেজে নিন।তারপর মিশিয়ে দিন পালং শাক। সামান্য লবণ দিতে ভুলবেন না। কিছুক্ষণ ঢেকে রান্না করুন। তারপর শাক সেদ্ধ হলে চিংড়ি মিশিয়ে ভাজা ভাজা করুন।নামানোর আগে ধনেপাতা কুচি মিশিয়ে দিন। কিছুক্ষণ রেখে পরিবেশন করুন মজাদার পালং চিংড়ি। গরম ভাতের সঙ্গে পালং চিংড়ি বেশ মানিয়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com