বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ৬

টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল (৯ নভেম্বর) বুধবার সকালে উপজেলার বেকড়া ইউনিয়নের দক্ষিন বেকড়া গ্রামে এ ঘটনায় একই পরিবারে ৬ জন আহত হয়েছেন।আহতরা হলেন- ওই গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে সোরহাব মিয়া (৬০), চান মিয়া (৫২), জহিরুল ইসলাম (৪৫), ফরিদ মিয়া (৩০), শাহানাজ বেগম (৫০), নাজমা বেগম (৪০)। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে তফিজের পরিবারের সাথে একই গ্রামের রহিম ও রৌফ জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধী জমি নিয়ে কয়েক দিন আগে হামলার ঘটনাও ঘটে। এর জের ধরে বুধবার সকাল নয়টার দিকে তফিজের পরিবার তাদের বাড়ীর সীমানায় বেড়া দিতে গিয়ে হামলার শিকার হন। রহিম ও রৌফ তাদের দলবল নিয়ে এসে অর্তকৃত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা করে। হামলায় চার ভাই ও ভাবী গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাদেরকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. ফারহানা জান্নাত স্নিগ্ধা বলেন, মারামারির ঘটনায় ৬জন আহত অবস্থায় হাসপাতালে আসে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসা জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী ২ জনের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে অন্য জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com