সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

এরতেজার রিমান্ড চায় পিবিআই

জাল-জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক কাজী এরতেজা হাসানকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আদালতে আবেদন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (২ নভেম্বর) সকালে রিমান্ডের আবেদন করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে এরতেজাকে।

পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ এর ‘ইভা রোজ’ নামের অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ বলেন, কাজী এরতেজার বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা করেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। সে মামলায় কাজী এরতেজাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় এজাহারনামায় আরও তিনজন আসামি রয়েছেন। তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

পুলিশ সূত্র জানিয়েছে, এদের মধ্যে আবু ইউসুফ ও রিয়াজুলকে আগেই গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে কাজী এরতেজা হাসানের নাম উঠে আসে। ওই মামলার তদন্তে নেমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্টতা পাওয়ায় কাজী এরতেজাকে গুলশান-২-এর অফিস থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পিবিআিইয়ের একটি দল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com