শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

হাই প্রেশার নিয়ন্ত্রণে আনে যে ৪ খাবার

উচ্চ রক্তচাপের সমস্যায় অনেকেই ভোগেন। শুধু বয়স্করাই নয়, বর্তমানে কমবয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে এই সমস্যা। এর কারণ হলো অনিয়মিত জীবনধারণ।বিশেষজ্ঞদের মতে, জীবনধারা পরিবর্তনের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় সহজেই। এক্ষেত্রে সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চা জরুরি।

এ বিষয়ে ভারতের পুষ্টিবিদ নমামি আগরওয়াল তার ইনস্টাগ্রামের এক ভিডিওতে জানিয়েছেন কীভাবে প্রাকৃতিক উপায়ে সাধারণ কিছু খাবার খেয়েই কমানো যায় উচ্চ রক্তচাপ। জেনে নিন কোন ৪ খাবার খেয়ে বশে আনবেন রক্তচাপ-

সবুজ শাক সবজি

এই বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন, পালং শাক, কেল ও লেটুস জাতীয় খাবারে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টি অক্সিডেন্ট বেশি থাকে। পটাসিয়াম কিডনিকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত সোডিয়াম থেকে মুক্তি পেতে সাহায্য করে।

কলা

কলার স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন ও পটাসিয়াম। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কলায় থাকা পটাসিয়াম খুবই কার্যকরী ভূমিকা রাখে।

বিটরুট

নাইট্রিক অক্সাইড সমৃদ্ধ এই সবজির স্বাস্থ্য উপকারিতা অনেক। রক্তনালিগুলো প্রসারিত রাখতে কাজ করে এই সবজির পুষ্টি উপাদান।

রসুন

সবার রান্নাঘরেই রসুন থাকে। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, এটি একটি অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল খাবার, যা পেশি শিথিল করে।

এমনকি রক্তনালিগুলোকেও প্রসারিত করে এই ভেষজ উপাদান। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে সহজেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com