সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে টাঙ্গাইলে জশনে জুলুছ

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে টাঙ্গাইলে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। আজ (৯ অক্টোবর) রবিবার  সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন পরিষদের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী।উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল হাই।
সম্মানিত মেহমান ছিলেন আহমাদাবাদ শরীফ করটিয়ার গদিনিশিন পীর সাহেব আলহাজ্ব শাহ্ সূফি সাইফুল্লাহিল ক্বাতেয়ী, আহমাদাবাদ দরবার শরীফ বুহুলী টাঙ্গাইলের পীর সাহেব আলহাজ্ব শাহ্ সূফি ক্বারী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আল আহমাদি।
আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ূন কবীর আল কাদেরী, মাহবুববিয়া দায়রা শরিফ টাঙ্গাইলের পীর সাহেব আলহাজ¦ ডা.এস.এস.কাদরী, পিচুরিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফি আহমাদ আলী, দেলদুয়ার আলালপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ¦ মাওলানা শাহ সুফি আব্দুল ওহাব সিরাজী, টাঙ্গাইল সরকারি এম এম আলী কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, সরকারি সা’দত কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল মালেক আনসারী। এছাড়াও দেশ বরেণ্য ওলামায়েদ্বীন, বিভিন্ন দবরারের পীর মাসায়েখ, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকবৃন্দ ও সুধীজন আলোচনায় অংশ গ্রহণ করেন।
ঈদে মিলাদুন্নবী উদ্যাপন কমিটির সভাপতি ও পারদিঘুলিয়া হাজিবাগ দরবার শরীফের খাদেম আলহাজ¦ অধ্যাপক মুহাম্মদ আব্দুল কদ্দুস খসরু’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন দেলদুয়ার দরবার শরীফের পীর সাহেব শাহ্ সুফি মুহাম্মদ হারুন-অর-রশিদ, মাওলানা মো. নজরুল ইসলাম, বেড়াবুচনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা মো. ইসমাইল হোসেন, নাগরপুর জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদ আলম খান, সহকারি অধ্যাপক আলহাজ্ব মাওলানা মো. আব্দুর রহমান,কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নি মাদ্রাসার সভাপতি আলহাজ¦ মো. আব্দুল মান্নান, মাদ্রাসা সুপার হাফেজ মাও. মো. মোজাম্মেল হক জালালী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন সরকারি এম.এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক মো. আলী আশরাফ খান।সকাল সাড়ে ৭টায় মাহফিল শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।বেলা সাড়ে ১১টায় আয়োজকদের পক্ষ থেকে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণে অনুষ্ঠিত জশনে জুলুছ (আনন্দ র‌্যালি) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com